বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে ব্র্যাক ব্যাংক
এসএমজে ডেস্ক: লভ্যাংশ সংক্রান্ত বোর্ডসভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড। আগামী ২২ মার্চের পরিবর্তে আগামী ২৫ মার্চ ২০২০ বিকেল ৩টায় কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমজে/২৪/ঝি
বিস্তারিত