স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার আগামী ১০ ও ১১ আগস্ট স্পট মার্কেটে লেনদেন হবে এবং আগামী ১৩ আগস্ট কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারিত হওয়ায় ওই দিন শেয়ার লেনদেন স্থগিত থাকবে। সূত্রঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এসএমজে/২৪/মি

বিস্তারিত

বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে সানলাইফ ইন্স্যুরেন্স

এসএমজে ডেস্ক: বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সভাটি, ১০ আগস্টের পরিবর্তে আগামী ১৩ আগস্ট বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময়ের নিরীক্ষিত প্রতিবেদনর পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে। সেইসাথে, সভায় ৩১ মার্চ ও ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত প্রথম ও […]

বিস্তারিত

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত ৬ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানিটির এজিএম আগামী ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় ডিজিটাল প্লাটফর্মের […]

বিস্তারিত

নতুন প্রজন্মের বিশ্বাসযোগ্য পুঁজিবাজার নিশ্চিত করতে হবে

বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে সম্পদের তুলনায় মানুষ বেশি। তাই প্রতিপদে হিসেব করে এগোনোটা দেশের জন্য মঙ্গলজনক। বেশি মানুষকে সমস্যা নয়, সম্ভাবনা হিসেবে মাথায় রেখে আমাদের কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। এ কারণেই বাংলাদেশের পুঁজিবাজারকে নতুন প্রজন্মের কাছে বিশ্বাসযোগ্য এবং উপযোগী হিসেবে গড়ে তোলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি […]

বিস্তারিত

দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

এসএমজে ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২ হাজার ৬১১ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার (৮ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ […]

বিস্তারিত

আইপিও আবেদন: প্রয়োজনে কয়েকবার যাচাই করা হোক

চলমান পুঁজিবাজারের সংকটের জন্য অনেকে দুর্বল আইপিও অনুমোদনকেও অন্যতম কারণ হিসেবে মনে করেন। এদিকে বর্তমান কমিশনও মনে করছে, অতীতে অনেক ভুলভাল আইপিও অনুমোদন হয়েছে। সুতরাং নতুন করে আইপিও অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনে একের জায়গায় কয়েকবার যাচাই করা হোক। এতে স্বচ্ছ আইপিও বাজারে আসবে। বাজার সমৃদ্ধ হবে। বিনিয়োগকারীরাও প্রতারণা বা অনিয়মের হাত থেকে রেহাই পাবেন। সম্প্রতি পুঁজিবাজারে […]

বিস্তারিত

দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু

এসএমজে ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২ হাজার ৮৫১ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে দিয়ে দেশে আড়াই লাখেরও বেশি মানুষের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। শুক্রবার (৭ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের […]

বিস্তারিত

বিএসইসি কঠোর হলে লেজ গুটাবে অনিয়মকারীরা

সমাজে কতিপয় লোক থাকে, যাদের অভ্যাসই হচ্ছে অনিয়মের মাধ্যমে অর্থ-বিত্ত গড়ে তোলা। তার দেশ-জাতি কিংবা সমষ্টির কথা চিন্তা করে না। শুধু নিজের পকেট ভারি করা নিয়েই ব্যস্ত থাকে। এ ধরনের লোকের দ্বারা সমাজ ও রাষষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রক সংস্থার কাজ হয়, তাদের বিরুদ্ধে সময়োচিত পদক্ষেপ নেয়া। উন্নত বিশ্বে দেখা যায় […]

বিস্তারিত

পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে ৩০ মিনিট

এসএমজে ডেস্ক: দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে ৩০ মিনিট। করোনার ক্ষতি পুষিয়ে নিতে লেনদেনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আগামী রোববার থেকে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে টানা চলবে বেলা আড়াইটা পর্যন্ত। তাতে বাজারে লেনদেন হবে সাড়ে চার ঘণ্টার। আজও (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ৪ […]

বিস্তারিত

বিডিংয়ের অনুমোদন পেল এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

এসএমজে ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডকে বুকবিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে প্রান্তসীমা মূল্য (কাট অব প্রাইস) নির্ধারণের জন্য অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । গত ৫ আগস্ট বুধবার বিএসইসির ৭৩৪ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। জানা যায়, […]

বিস্তারিত