১৬ জানুয়ারি লক ফ্রি হবে সি পার্ল বীচের ১৮ লাখ শেয়ার

এসএমজে ডেস্ক: বিক্রয়যোগ্য (লক ফ্রি) হতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৮ লাখ ৮০ হাজার শেয়ার। আগামী ১৬ জানুয়ারি কোম্পানির এই শেয়ার  লক ফ্রি হবে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সি পার্ল বীচ থেকে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করা হয়। এর মধ্যে ৫০ শতাংশ বা ৭৫ লাখ শেয়ার পেয়েছে যোগ্য বিনিয়োগকারীরা। […]

বিস্তারিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ন্যাশনাল ফিড

এসএমজে ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকায় শীর্ষে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। এই সপ্তাহে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১০ দশমিক ৪২ শতাংশ। প্রথম অবস্থানে থাকা ন্যাশনাল ফিডের শেয়ারের এই সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৯ কোটি ২৭ লাখ ৪৩ হাজার টাকা। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা। […]

বিস্তারিত

ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির সাপ্তাহিক লেনদেন ৬২ কোটি টাকা

এসএমজে ডেস্ক : পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৬২ কোটি ৪৫ লাখ টাকা। এ সময় ৩৬ কোম্পানির ১ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৪৮৩টি শেয়ার ১৫৫ বার লেনদেন হয়। সর্বোচ্চ লেনদেন হয় স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। মোট ১৫ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়। দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির মোট ১২ কোটি […]

বিস্তারিত

ডিএসইর লেনদেনের ইতিহাস (২০০৪-২০১৯)

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের পুঁজিবাজারে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এই দীর্ঘ্ ১৬ বছরে বিনিয়োগকারীরা দেখেছেন ২০১০ সালের ৫ ডিসেম্বর ৩২৪৯ কোটি টাকার লেনদেন ও ৮৯১৮ পয়েন্টে সূচক। আবার ২০১০ ও ২০১১ সালের পুঁজিবাজারের মহাধস। ছকের মাধ্যমে ওই সময়ের ডিএসইর লেনদেনের চিত্র তুলে ধরা হলো- তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ ০১-জানুয়ারী-২০০৮ […]

বিস্তারিত

ব্লক মার্কেটে ১০ কোম্পানির লেনদেন ১৪ কোটি টাকা

এসএমজে ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১৪ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকা। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির মোট ৭ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যংক এশিয়া । কোম্পানির মোট ৩ কোটি […]

বিস্তারিত

মতিন স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৫ জানুয়ারি বিকেল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত ২য় প্রন্তিক প্রকাশ করবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমজে/২৪/মি

বিস্তারিত

পতনের বাজারেও স্ট্যান্ডার্ড সিরামিকের আকাশছোঁয়া দর

নিজস্ব প্রতিবেদক: একের পর এক ধস নামছে পুঁজিবাজারে। আগ্রাসী পতন থেকে বাদ যাচ্ছে না ভালো কোম্পানির শেয়ারও। অন্যদিকে হু-হু করে বাড়ছে স্বল্প মূলধনী স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর। বাজার কর্তৃপক্ষের একাধিক নোটিসের জবাবে কোম্পানিটি জানায়, তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। তাই দর বাড়ার কারণ জানে না তারা। ১৯৯৬ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি বিগত ২৩ […]

বিস্তারিত

রোববার ফের লেনদেনে দুই কোম্পানি

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন ফের শুরু হবে আগামী (১২ জানুয়ারি) রোববার। কোম্পানিগুলো হল- চামড়া খাতের বাটা সু লিমিটেড এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড। বাটা সু লিমিটেডের শেয়ার ৭ ও ৮ জানুয়ারি স্পট মার্কেটে লেনদেন হয়। আজ রেকর্ড ডেটের জন্য কোম্পানির শেয়ারের লেনদেন স্থগিত রয়েছে। আগামী ১২ জানুয়ারি […]

বিস্তারিত

পুঁজিবাজারের সংকট কাটাতে অর্থমন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি

এসএমজে ডেস্ক: শেয়ারবাজারের চলমান সংকট কাটাতে ৫ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে অর্থমন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আইসিবির সমন্বয়ে গঠিত হয়েছে এ কমিটি। কমিটির কার্যপরিধি নিয়ে অর্থমন্ত্রণলয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিএসইসি ও বিআইসিএম শাখার সহকারি সচিব মো: মখফার উদ্দিন খোকনের স্বাক্ষরে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে সমন্বয়ক হলেন, আর্থিক প্রতিষ্ঠান […]

বিস্তারিত

হল্টেড নর্দার্ন জুট

এসএমজে ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রেতা না থাকায় হল্টেড হয়েছে নর্দার্ন জুটের শেয়ার।   কোম্পানিটির ১ লাখ ১১ হাজার ৭২৩টি শেয়ার বেচার আবেদন থাকলেও ক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৭৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ৬২৫ টাকা ৪০ পয়সা ।সূত্র: ঢাকা […]

বিস্তারিত