বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে লাফার্জ হোলসিম
এসএমজে ডেস্ক: ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি বোর্ড সভা আগামী ৪ মার্চ সন্ধা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমজে/২৪/ঝি
বিস্তারিত