এজিএম করবে লাফার্জ হোলসিম
এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম আগামী ২৩ জুন দুপুর ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে, গত ৭ মে এজিএম হওয়ার কথা থাকরেও নোভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমজে/২৪/মি
বিস্তারিত