আজ বোর্ডসভা করবে লাফার্জহোলসিম

এসএমজে ডেস্ক: লভ্যাংশ সংক্রান্ত বোর্ডসভা করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। আজ(বুধবার)৪ মার্চ ২০২০ সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমজে/২৪/ঝি

বিস্তারিত

লভ্যাংশ ঘোষণা করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। সেই সাথে বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও স্থান ঘোষণা করেছে। রাজধানীর গুলশান-১ এ অবস্থিত  স্পেকট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে আগামী ৮ এপ্রিল ২০২০ বেলা […]

বিস্তারিত

স্বামীকে ডিভোর্স দিলেন শাবনূর

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন। গত ২৬ জানুয়ারি অস্ট্রেলীয় প্রবাসী অনিককে তালাক দিয়েছেন শাবনূর। শাবনূরের সই করা নোটিশটি অ্যাডভোকেট কাওসার আহমেদের মাধ্যমে অনিককে পাঠিয়েছেন তিনি। নোটিশে তালাকের কারণ হিসেবে ‘বনিবনা না হওয়া- মতের অমিল থাকা’কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও অনিককে মদ্যপ, মাদকাসক্ত ও শারীরিক ও মানসিকভাবে স্ত্রী নির্যাতনকারী বলেছেন […]

বিস্তারিত

ব্লক মার্কেটে ১৬ কোম্পানির লেনদেন ৩৫ কোটি টাকা

এসএমজে ডেস্ক: সপ্তাহের তৃতীয় কাযদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬ কোম্পানির মোট ৭৫ লাখ ১৩ হাজার ৮০০টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজারমূল্য ৩৫ কোটি ১৫ হাজার টাকা। ব্লক মার্কেটের লেনদেনে শীর্ষে অবস্থান করছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানির মোট ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। […]

বিস্তারিত

করোনায় মৃত্যু ৩ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৯০ হাজার

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বজুড়ে বিরাজ করছে করোনাভাইরাস আতঙ্ক। এ ভাইরাস ছড়িয়েছে ৭৬টি দেশে। এই পর্যন্ত মারা গেছেন ৩১২০ জন। আক্রান্ত ৯০ হাজার ৯৩৩ জন। দূর্বল হয়ে পড়ছে বিশ্বের অর্থনীতির চাকা। নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্বজুড়ে জীবনযাত্রায়। করোনাভাইরাস কীঃ করোনা ভাইরাস হলো নিদুভাইরাস শ্রেণীর করোনাভাইরদা পরিবারভুক্ত করোনাভাইরিনা উপগোত্রের একটি সংক্রমণ প্রজাতি ভাইরাস। এ ভাইরাসের জিনোম নিজস্ব আরএনএ দিয়ে গঠিত। এর জিনোমের […]

বিস্তারিত

শেয়ার হস্তান্তর করবেন প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তা

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। কোম্পানির উদ্যোক্তা জহুর আহমেদ তার কাছে থাকা ২১ লাখ ৫৬ হাজার ৯২০টি শেয়ার থেকে ১ লাখ ৫৬ হাজার ৯২০টি শেয়ার তার পুত্র মইনুদ্দীন চিশতী কে উপহার হিসেবে হস্তান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) অনুমোদন সাপেক্ষে মূল মার্কেটের […]

বিস্তারিত

নর্দার্ণ জুটের ব্যাংকিং লেনদেনে নতুন সিগনেটরি

নিজস্ব প্রতিবেদক: নিয়োগপ্রাপ্ত নতুন সিগনেটরির স্বাক্ষরে ব্যাংকিং লেনদেনে করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাটশিল্প খাতের নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির বিদ্যমান সিগনেটরির পরিবর্তে নতুন দুজন সিগনেটরি নিয়োগ দেবে আদালত। গতকাল কোম্পানিটির রিট আবেদনের শুনানিতে এ আদেশ দেন হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে কোম্পানিটি গতকাল বেশকিছু কাগজপত্র জমা দিয়েছে। এর প্রেক্ষিতে গতকাল আদালত দুজন আইনজীবীকে নতুন সিগনেটরি […]

বিস্তারিত

বিজ্ঞাপন সংকটে রয়েছে দেশি টিভি চ্যানেলগুলো

বিনোদন ডেস্ক: দেশীয় টিভি চ্যানেলের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। যার ফলে বিজ্ঞাপন সংকটে পড়ছে এসব চ্যানেল। একটা সময় বিজ্ঞাপন সংস্থাগুলো বিজ্ঞাপনের জন্য টিভি চ্যানেলগুলোর ওপর নির্ভরশীল ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে আর সেরকমটি নেই। প্রযুক্তির এই যুগে মানুষের বিনোদনের জন্য বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপস দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। […]

বিস্তারিত

ইন্টারন্যাশনাল লিজিং থেকে পদত্যাগ করলেন ইব্রাহিম খালেদ

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। এরই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালকের পদ থেকেও গতকাল, সোমবার পদত্যাগ করেন তিনি। পদত্যাগ প্রসঙ্গে ইব্রাহিম খালেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলাম। এখানকার লুটপাট হওয়া অর্থ ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। প্রতিষ্ঠানটির বিতরণকৃত […]

বিস্তারিত

সাগর-রুনি হত্যায় দুই অপরিচিত ব্যক্তি জড়িত

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দুই অপরিচিত ব্যক্তির সম্পৃক্ততা পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গত  (২ মার্চ) এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের  বিষয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে র‌্যাব ওই প্রতিবেদন দাখিল করে। এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত ডিআইজি খন্দকার শফিকুল আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় […]

বিস্তারিত