ডিএসই’র আইটি অ্যাডভাইজরি টিমকে বিএসইসির তলব

এসএমজে ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে   ১৯   জানুয়ারি (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় বৈঠক করতে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । গত ১৪  জানুয়ারি বিএসইসির উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার […]

বিস্তারিত

লভ্যাংশ বিতরণ করেছে ৫ কোম্পানি

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি লভ্যাংশ বিতরণ করেছে।কোম্পানিগুলো হল- রহিম টেক্সটাইল মিলস,ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, এস.এস. স্টিল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রহিম টেক্সটাইল মিলস ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের পূর্বঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশ গত ১৪ জানুয়ারি বিএফটিএন এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।সেই সাথে যে শেয়ারহোল্ডারদের বিএফটিএন বা অনলাইন ব্যাংক […]

বিস্তারিত

এনার্জিপ্যাক পাওয়ারেরলেনদেন শুরু আগামীকাল

এসএমজে ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া সম্পন্ন হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের লেনদেন আগামীকাল শুরু হবে। এন’ক্যাটারির এ কোম্পানিটির ডিএসইতে ট্রেডি কোড হবে “EPGL” এবং  আর কোম্পানি কোড হবে ১৩২৪৯। এর আগে, কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয় গত ৩ জানুয়ারি । কোম্পানিটির আইপিও আবেদন […]

বিস্তারিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি আগামীকাল মঙ্গলবার(১৯ জানুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে।কোম্পানিগুলো হল- জ্বালানি ও বিদ্যুৎ খাতের মেঘনা পেট্রোলিয়াম এবং আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিগুলো আগামী ১৯ থেকে ২০ জানুয়ারি স্পট মার্কেটে লেনদেন করবে এবং আগামী ২১ জানুয়ারি রেকর্ড ডেটের জন্য কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। সূত্র: ডিএসই এসএমজে/২৪/ঝি  

বিস্তারিত

ন্যাশনাল পলিমারের রাইট ইস্যুর আবেদন শুরু ২৪ জানুয়ারি

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ন্যাশনাল পলিমার লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন শুরু হবে আগামী ২৪ জানুয়ারি যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় আগামী ৭ জানুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। জানা যায়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ১৫ টাকা মূল্যে ৩ কোটি ৬৪ […]

বিস্তারিত

কাজে লাগাতে পারলে অসীম সম্ভাবনার জায়গা পুঁজিবাজার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে আমাদের মূল ভাবনার বিষয় দেশবাসীর অর্থনৈতিক মুক্তি। কারণ আমরা স্বাধীন দেশ পেলেও সর্বস্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটাতে পারিনি। এর জন্য জাতি হিসেবে আমাদের কী কী সম্ভাবনা রয়েছে সেগুলো খুঁজে বের করা একান্ত প্রয়োজন। এর মধ্যে দেশের পুঁজিবাজার একটি সম্ভাবনার জায়গা হতে পারে। এ জন্য সঠিকভাবে পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে […]

বিস্তারিত

আজ ব্লক মার্কেটে ২০ কোম্পানির লেনদেন ২৫ কোটি টাকা

এসএমজে ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০ কোম্পানির মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার টাকা। ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির মোট ১৪ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। […]

বিস্তারিত

বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে বেক্সিমকো

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভাটি, আগামী ২৪ জানুয়ারী ২০২১ বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমজে/২৪/ঝি

বিস্তারিত

লভ্যাংশ পাঠিয়েছে স্টাইলক্রাফট

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের স্টাইলক্রাফট লিমিটেড বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের পূর্বঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার বিও অ্যাকাউন্টের মাধ্যমে গত ১৪ জানুয়ারি  বিনিয়োগকারীদের নিকট পাঠিয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমজে/২৪/ঝি  

বিস্তারিত

লভ্যাংশ বিতরণ করেছে বারাকা পাওয়ার

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের বারাকা পাওয়ার লিমিটেড লভ্যাংশ বিতরণ করেছে। কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের পূর্বঘোষিত ৭ শতাংশ বোনাস শেয়ার গত ১৪ জানুয়ারি বিও অ্যাকাউন্টের মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিতরণ করেছে। সেই সাথে ৮ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।সূত্র:ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এসএমজে/২৪/ঝি

বিস্তারিত