ক্রিকেটার মিরাজের বাসায় চুরি

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজের সময়টা যেন ভালোই যাচ্ছে না। দেশের মাটিতে টেস্ট কিন্তু মাঠে নেই মিরাজ। এই তিক্ত স্বাদ মেটানোর আগেই গতকাল তার মিরপুরের ফ্ল্যাটে বাসায় চুরি। নিয়ে গেছে মোট ২৭ ভরি স্বর্ণ আর ৬ হাজার মার্কিন ডলার। মিরাজ থাকেন মিরপুরে বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট চলায় দলের সব খেলোয়াড়ের […]

বিস্তারিত

স্পট মার্কেটে যাচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারের  তালিকাভুক্ত  বীমা  খাতের  প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি  লিমিটেড  স্পট  মার্কেটে যাচ্ছে। কোম্পানিটির শেয়ার  আগামী  ১  মার্চ থেকে  ১১ মার্চ স্পট  মার্কেটে  লেনদেন  হবে এবং  আগামী  ১২ মার্চ  রেকর্ড  ডেটের  জন্য  শেয়ার  লেনদেন  স্থগিত  থাকবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমজে/২৪/ঝি

বিস্তারিত

বিশ্ব পুঁজিবাজারেও করোনার প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্কে বিশ্ব পুঁজিবাজার টালমাটাল। গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বড় দরপতন দেখেছে বেশির ভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের প্রধান সূচক ডাও জোন্স কমেছে ৯০০ পয়েন্ট বা ৩ শতাংশ। এর আগের কার্যদিবসেও সূচকটির বড় দরপতন হয়, কমে ১ হাজার পয়েন্ট। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের আরেক সূচক এসঅ্যান্ডপি ৫০০ কমেছে ৩ শতাংশ এবং নাসডাক কমেছে ২ দশমিক ৮ […]

বিস্তারিত

কোম্পানির তথ্যে গলদ থাকলে কার্যকর মার্কেট গড়ে উঠবে না

নিজস্ব প্রতিবেদক: কোম্পা‌নির আর্থিক বিবরণীর তথ্যে গলদ থাকলে কোনোদিনই এপিসিয়েন্ট (কার্যকর) মার্কেট গড়ে উঠবে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেন। তিনি আরো বলেন, ‘আমাদের এরিয়া অব কাভারেজ (পরিসর) বাংলাদেশ ব্যাংকের চেয়েও অনেক বড়। তারা শুধু ব্যাংক এবং নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে কাজ করে। তাদের সেখানে ৭ থেকে […]

বিস্তারিত

১৪ দফায় বাড়লো পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের সময়

এসএমজে ডেস্ক: ১৪ দফায় বাড়লো পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময়। কোম্পানিটিকে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি থেকে আরো ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর আগে গত ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছিল ডিএসই। ডিএসইর ৯৩২তম বোর্ড সভায় […]

বিস্তারিত

শেয়ার বিক্রি করেছেন প্রাইম ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক

এসএমজে ডেস্ক: শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন  পুঁজিবাজারে  তালিকাভুক্ত  বীমা  খাতের  প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের  কর্পোরেট পরিচালক। কোম্পানির কর্পোরেট পরিচালক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৪ লাখ ৪৫ হাজার শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বর্তমান বাজার দরে বিক্রি সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি গত ২৪ ফেব্রুয়ারি উক্ত শেয়ার বিক্রয়ের জন্য ঘোষণা দিয়েছিল। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) […]

বিস্তারিত

শেয়ার কিনেছেন স্কয়ার ফার্মার দুই পরিচালক

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুই পরিচালক শেয়ার কিনেছেন। কোম্পানিটির পরিচালক মিসেস রতনা পাত্রা নিজ প্রতিষ্ঠানের ৩ লাখ শেয়ার কিনেছেন। অন্যদিকে, কোম্পানিটির আরেক পরিচালক আনজান চৌধুরী ৩ লাখ শেয়ার কিনেছেন। গত ২১ জানুয়ারি ২০২০ তারিখের ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)  বর্তমান বাজার দরে […]

বিস্তারিত

মুজিববর্ষের উপলক্ষে ‘জয় বাংলা কনসার্ট’ ৭ মার্চ

বিনোদন ডেস্ক: প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। মুজিববর্ষে বিশেষ আয়োজনে আগামী ৭ মার্চ বনানী আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্মরণ করে দিনটি নির্ধারণ করা হয়েছে। বরাবরের মতই চলতি বছরে অনুষ্ঠিতব্য কনসার্টটির আয়োজন করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং […]

বিস্তারিত

সিদ্দিকের ছেলে থাকবে মায়ের হেফাজতে: হাইকোর্ট

বিনোদন ডেস্ক: অভিনেতা সিদ্দিকের সাড়ে ছয় বছর বয়সী ছেলে আরশ হোসেন তার মায়ের হেফাজতে থাকবে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাকে তার মা মারিয়া মিমের কাছে দিতে বাবা ছিদ্দিকুর রহমানকে নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। শিশুটিকে হেফাজতে নিতে মা মারিয়া মিমের করা […]

বিস্তারিত

ব্লক মার্কেটে ১৫ কোম্পানির লেনদেন ১৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক : সপ্তাহের চতুথ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫ কোম্পানির মোট ৪৯ লাখ ৫৭ হাজার ৯৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা। ব্লকে লেনদেনের শীর্ষে রয়েছে যমুনা ব্যাংকের শেয়ার। কোম্পানিটির মোট ৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে […]

বিস্তারিত