পাঁচ মাসে ২৪ হাজার ৮৩৬ কোটি টাকার আয়কর আহরণ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০১৯-২০ করবর্ষের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২৪ হাজার ৮৩৬ কোটি টাকার আয়কর রাজস্ব আহরণ করেছে। যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম পাঁচ মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা। এদিকে,পাঁচ মাসে আয়কর রিটার্ন দাখিল হয়েছে ২০ লাখ ৬ […]

বিস্তারিত

সাফকো স্পিনিংয়ের লেনদেন স্থগিত কাল

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সাফকো স্পিনিং মিলস লিমিটেডের লেনদেন আগামীকাল ১১ ডিসেম্বর, বুধবার স্থগিত থাকবে। গতকাল ৯ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেনে হয়। আজ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। আগামী ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার মূল্যসংশোধন হয়ে এ শেয়ার স্বাভাবিক লেনদেনে আসবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এসএমজে/২৪/বা

বিস্তারিত

ক্রেটিড রেটিং করেছে দুই কোম্পানি

এসএমজে ডেস্ক: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের জিবিবি পাওয়ার লিমিটেড ও প্রকৌশল খাতের বিএসআরএম স্টিল লিমিটেড। আলফা ক্রেডিট রেটিং লিমিটেড দ্বারা জিবিবি পাওয়ার লিমিটেডের রেটিং করা হয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ” এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে “এসটি-১”। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন […]

বিস্তারিত

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে এপেক্স ফুটওয়্যার

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের এপেক্স ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানিটি গতকাল, ৯ ডিসেম্বর বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কসের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে এবং যাদেরকে বিইএফটিএন এর মাধ্যমে লভ্যাংশ পাঠানো সম্ভব হয়নি তাদেরকে নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ লভ্যাংশের […]

বিস্তারিত

আজ দুপুরের পর থেকে ডিএসইর ওয়েব সাইট স্বাভাবিক

এসএমজে ডেস্ক: আবারো যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রবেশ করা যাচ্ছিল না। দুপুর ১২.২৫ মিনিটে পুনরায় ওয়েব সাইটটি সচল হয়। এর আগে গতকাল সোমবার সকালেও ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সোয়া ১ ঘণ্টা পর লেনদেনের তথ্য হালনাগাদ শুরু হয়। সেদিন সকাল ১০টা […]

বিস্তারিত

ক্রেটিড রেটিং সম্পন্ন করেছে দুই কোম্পানি

এসএমজে ডেস্ক: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে বীমা খাতের কোম্পিানি প্যারামাউন্ট ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড ও বস্ত্র খাতের দেশ গার্মেন্টস লিমিটেড। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড দ্বারা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের রেটিং করা হয়েছে এবং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড দ্বারা দেশ গার্মেন্টেসের রেটিং করা হয়েছে। রেটিং অনুসারে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং […]

বিস্তারিত

শেয়ার কিনবেন একমি ল্যাবের উদ্যোক্তা পরিচালক

এসএমজে ডেস্ক: শেয়ার কিনবেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক মিজানুর রহমান সিনহা নিজ প্রতিষ্ঠানের ১ লাখ ৮৫ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কিনবেন বলে জানিয়েছেন। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এসএমজে/২৪/রা

বিস্তারিত

এজিএমের স্থান ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান ঘোষণা করেছে। কোম্পানিটির ১৮তম এজিএম আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য শেফার্ড ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এসএমজে/২৪/ঝি

বিস্তারিত

এজিএমের সময় ও স্থান পরিবর্তন করেছে সিভিও

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও প্রেট্রো কেমিক্যালের পরিচালনা পর্ষদ ৩৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান ও সময় পরিবর্তন করেছে। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়, শায়লা স্কয়ার, হাউজ নং-৩০, রোড নং-১, পঞ্চালিশ, পঞ্চালিশ পুলিশ স্টেশনের পেছনে, চট্টগ্রামে। এর আগে কোম্পানিটি ২৪ ডিসেম্বর সকাল ১১টায় রেজিস্ট্রাড ও […]

বিস্তারিত

১০ হাজার কোটি টাকার ইস্যু: অর্থমন্ত্রী ও বিএসইসির চেয়ারম্যানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের উন্নয়নে সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল চেয়েছে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। এ ইস্যুটিকে আরও পরিষ্কার করতে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সাথে আজ সোমবার বিকালে বৈঠকে বসছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকাল […]

বিস্তারিত