বিনা সুদে ৬২২২ কোটি টাকা ঋণ দিবে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে ৭৩ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। জরুরি সহায়তার অংশ হিসেবে শূন্য সুদে আইএমএফ শুক্রবার এ ঋণ অনুমোদন করেছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ১ ডলারে ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ২২২ কোটি টাকা। করোনাভাইরাসের কারণে উদ্ভূত […]

বিস্তারিত

দীর্ঘদিন পর পুঁজিবাজারে লেনদেন শুরু কাল

এসএমজে ডেস্কঃ আগামীকাল রোববার (৩১ মে) থেকে লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার (২৮ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি পাওয়ার পর উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। উভয় স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কমিশনের বৈঠক ১লা জুন

নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (০১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ওইদিন বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংকে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে কমিশনাররাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শেয়ারবাজারের উন্নয়ন এবং করোনাভাইরাস পরবর্তী সম্ভাব্য […]

বিস্তারিত

বিএসইসির অনুমোদনে রোববার পুঁজিবাজারে লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদকঃ দেশের উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু করতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)। দেশে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ রাখা হয়। তাই লেনদেন পুনরায় চালু করতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়ে আবেদন করা হয়। আজ ২৮মে অনুষ্ঠিত কমিশনের ৭২৬তম সভায় লেনদেন চালু করার বিষয়ে বিএসইসির […]

বিস্তারিত

বিএসইসির নতুন নেতৃত্বের প্রথম কমিশন সভা বৃহস্পতিবার

এসএমজে ডেস্কঃ বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্বের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশন সভায় বিশেষভাবে শেয়ারবাজারে লেনদেন চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এর আগে গত ১৭ মে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। এরপরে ২০ […]

বিস্তারিত

বিকন ফার্মার এমডি এবাদুল করোনাভাইরাসে আক্রান্ত

এসএমজে ডেস্কঃ দেশের আরেক ব্যবসায়ী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তিনি হলেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল বলে তার বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম জানিয়েছেন। তিনি গত (২৬ মে) মঙ্গলবার, রাতে গণমাধ্যমকে জানান, “পাঁচ দিন আগে […]

বিস্তারিত

পাওয়ারগ্রীডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এসএমজে ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড চলতি ২০১৯-২০ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল (২৬ মে) মঙ্গলবার, অনুষ্ঠিত কোম্পানির পরিচালন পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। হিসাববছরের তৃতীয় প্রান্তিকে পাওয়ারগ্রীডের […]

বিস্তারিত

এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন করোনায় আক্রান্ত

এসএমজে ডেস্কঃ দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠি এনভয় গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুব উদ্দিন আহমেদ নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত। জানা গেছে, শারীরিকভাবে কিছুটা অসুস্থ অনুভব করায় তিনি করোনার পরীক্ষা করিয়েছিলেন। গত ২৩ মে শনিবার রিপোর্টের ফল আসে পজেটিভ। এর পরপরই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ ভালো বলে জানা গেছে। […]

বিস্তারিত

করোনায় মারা গেলেন মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফা মঞ্জুর

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসে আক্রান্ত ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়। “আমরা সবাই আসলে খবরটা পেয়ে ভেঙে পড়েছি। বাকি বিষয়গুলো পরে আপনাদের জানানো হবে।” নিলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও […]

বিস্তারিত

৩১মে খুলছে ডিএসই, সকল কর্মকর্তাদের যোগদানের অনুরোধ

নিজস্ব প্রতিবেদকঃ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সরকার ঘোষিত সাধারন ছুটির কবল থেকে বাদ পড়েনি দেশের পুঁজিবাজারও। তাই দীর্ঘ সময় পর আগামী ৩১ মে থেকে খুলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই প্রেক্ষিতে সকল কর্মকর্তাদের কাজে যোগদানের অনুরোধ জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, […]

বিস্তারিত